‘বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে কোনো শপথ নেবে না জামায়াত’
নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথ নেবেন না।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আজ মঙ্গলবার গণমাধ্যমে একথা জানিয়েছেন।
জামায়াত নেতা তাহের বলেন, ‛দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন।’
‛তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।’
এদিকে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

