ঢাকা ওয়াসার এমডি সাবেক সচিব আমিনুল ইসলাম

সংগৃহীত ছবি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়। তার মেয়াদকাল ১ বছর।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার এমডির পদত্যাগ
সাবেক সচিব আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি ৮৫ ব্যাচে প্রশাসন ক্যাডারের প্রায় ৬০০ জন কর্মকর্তার মধ্যে মেধায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। এরপরও পালিয়ে যাওয়া বিগত সরকার তাকে পদোন্নতি দেয়নি।
গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেয়। বিএনপি জোট সরকারের সময় শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সাবেক সচিব আমিনুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।

