আগামীর সময়

কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট: আসিফ মাহমুদ

কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

আজ মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনো শপথই নেবে না ১১-দলীয় জোট।’

এর আগে আরেক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।’


এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।’

এদিকে সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।



    শেয়ার করুন: