আগামীর সময়

এনসিপি ছাড়লেন ৪ নেতা

এনসিপি ছাড়লেন ৪ নেতা

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির চাঁপাইনবাবগঞ্জে জেলা আহ্বায়কসহ চার নেতা। বৃহস্পতিবার (২৬ মার্চ) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন তারা।

পদত্যাগ করা নেতারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।

জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, ‘পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে সঠিকভাবে দলের দায়িত্ব পালন করতে পারছি না। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

    শেয়ার করুন: