জাহেদ উর রহমান
দ্রুতই ১৮০ দিনের পরিকল্পনা উপস্থাপন করবে বিএনপি

সংগৃহীত ছবি
মন্ত্রিসভার বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা খুব দ্রুতই জনগণের সামনে উপস্থাপন করা হবে।
বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, শর্ট টার্মে, ১৮০ দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে যেটা আগেই তৈরি করা ছিল। সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কী করতে যাচ্ছে।
তিনি বলেন, রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে সেগুলো যাতে ঠিকভাবে মোকাবিলা করা যায় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই বৈঠকে উপদেষ্টাদের থাকার কথা নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা আসলে কেবিনেট মিটিং ছিল না। এটা একটা সৌজন্যমূলক মিটিং ছিল যেখানে মন্ত্রীরা ছিলেন এবং আমরা উপদেষ্টারা ছিলাম।

