Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০
ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন। 

আজ সোমবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরো ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে সাতমেরো উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের সমর্থনে আয়োজিত এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের এক নাম্বার আসনে এক নাম্বার প্রার্থী লাগবে। আপনাদের এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই। কিন্তু এই এলাকার মানুষের জন্য কোন কাজ করেনি। যিনি এমপি না হয়েই আপনাদের এলাকার পর্যটন শিল্প ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছেন। এখন আপনারা সারজিস আলমকে এমপি বানালে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করে যাবেন। 

তিনি বলেন, আমরা দেখেছি গত ৫৪ বছর ধরে ওয়ার্ড কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়। আমরা চাই আপনাদের ছেলেও একদিন চেয়ারম্যান, কমিশনার, এমপি ও মন্ত্রী হবে। শাপলা কলিতে ভোট দিলে আপনাদের এই পঞ্চগড় জেলায় কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। 

পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম বলেন, গত দিনগুলোতে যারা মামলাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। যারা খারাপ কাজ করেছে তাদের ভোট দেবেন না। 

তিনি বলেন, যদি আমাদের নেতাকর্মীরা খারাপ কাজ করে তাহলে আমাদেরকেও ভোট দেবেন না। একজন ভালো নেতা যদি তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, সে কখনো ভালো নেতা হতে পারে না। 

সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, আমরা এগারো দলীয় জোটের নেতাকর্মীরা মন্দির ও পূজার মন্ডপ পাহারা দিয়েছি। অথচ একটা বড় দলের নেতাকর্মীরা প্রতিমা বিসর্জন দেয়ার পুকুর দখল করেছে। আপনাদের জায়গা-জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। এই দখলবাজদের প্রত্যাখান করুন।  

পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন বলেন, আমরা যে ঐক্য গড়েছি হেরে যাওয়ার জন্য নয়। আমরা কোন ধর্ষক, খুনি, চাঁদাবাজ, দখলবাজ ও নারী নির্যাতককে সংসদে পাঠাব না। আমরা সবাই মিলে পঞ্চগড় জেলা এক আসনে সারজিস আলমকে বিজয়ী করব ইনশাআল্লাহ। 

তিনি বলেন, এবার ভোট চুরি করার সুযোগ দেব না। আমরা ভোটের দুই দিন আগে গ্রামে গ্রামে পাহারার ব্যাবস্থা করব। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, আপনারা যদি চান, শহীদ ওসমান হাদীর খুনিদের বিচার তাহলে আপনাদের হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে।

পঞ্চগড় জেলা শিবিরের সাবেক সভাপতি জুলফিকার আলির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী এডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির শিক্ষা ও গবেষণা সেলের সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, বাংলাদেশ লেবার পার্টির পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মো. ফেরদৌস আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলার সভাপতি মীর মোর্শেদ তুহিন।

আসিফ মাহমুদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise