এবার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা ইশরাকের

ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান তরুণ এই নেতা ।
এর আগে মঙ্গলবার সকালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৪ অনুযায়ী ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

