মন্ত্রিসভার বৈঠক
সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।
এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ।




