Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

সংকট মোকাবিলার সক্ষমতা বিএনপি সরকারের নেই : পাটওয়ারী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২১
সংকট মোকাবিলার সক্ষমতা বিএনপি সরকারের নেই : পাটওয়ারী

বাংলামোটরে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশ্ববাজারে জ্বালানি সংকটের কথা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সংকট মোকাবিলার সক্ষমতা বিএনপি সরকারের নেই। তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার নিজেদের দুর্নীতির বরপুত্র হিসেবে উপস্থাপন করেছিল। আর এখন তারা সিন্ডিকেটের বরপুত্র হিসেবে নিজেদের সামনে আনছে। সরকারের কর্মকাণ্ডে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকের চোখে-মুখে আতঙ্ক দেখা যাচ্ছে, ভয়ে অনেকে কথাও বলতে পারছেন না। কারণ, কথা বললে কখন তুলে নিয়ে যাওয়া হয় এমন ভয় তৈরি হয়েছে।

আজ সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদী কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তুলে নিয়ে যাওয়ার জন্য সরকার বিশেষ বাহিনী গঠন করেছে। র‍্যাব থেকে এসআরবি নামে বাহিনী করা হয়েছে। পাশাপাশি ছাত্রদল, যুবদল ও বিএনপির নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করে রাখা হয়েছে।’

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বাংলাদেশে কম: রিজভী

২১ সেপ্টেম্বর ২০২৬

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বিএনপির ভাইয়েরা কি গাড়িতে চড়েন না? ছাত্রদলের ভাইয়েরা কি গাড়িতে চড়েন না? গতকাল দেখলাম, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদলের একজনকে শোকজ করা হয়েছে। অর্থাৎ সরকার নিজেদের ঘরের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা যা দেখছি, বিএনপি সরকার এতটুকু সময়ের মধ্যেই বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা আট দফা দাবিতে লংমার্চ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম, একটি ব্যর্থ সরকারের সামনে একটিই পথ— সেটি হলো এক দফা দাবি।’

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে ১১ দল আমাদের কী করবে, তাহলে তারা ভুল ভাবছে। ১১ দল আপনাদের কিছু করতে না পারলেও জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। জনগণের পেটে আপনারা লাথি মেরেছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জনগণের সামনে স্বৈরাচার শেখ হাসিনা দাঁড়াতে পারেননি। সিন্ডিকেটের বরপুত্র তারেক রহমানও দাঁড়াতে পারবেন না।’

নাসীরুদ্দীন পাটওয়ারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম