Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

ইসি নিরপেক্ষ হলে ব্যাংক লুটেরাদের প্রার্থিতা বাতিল করত: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০
ইসি নিরপেক্ষ হলে ব্যাংক লুটেরাদের প্রার্থিতা বাতিল করত: আসিফ মাহমুদ

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ হতো, তাহলে ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত।

তিনি বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের মানুষ আর কোনো ঋণখেলাপি ও অতিথি পাখিকে ভোট দেবে না। দেশের মানুষ এখন সচেতন।


শহীদ ওয়াসিমের সেই ছবি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি: সালাহউদ্দিন


সোমবার দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নির্বাচনী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই এবং মা-বোনদের ইজ্জত রক্ষার লড়াই।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড না দিয়ে যদি এন্টি-চাঁদাবাজির কোনো কার্ড দেওয়া যেত, তাহলে জনগণ সেই কার্ড দেখিয়ে চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেত। আজ দেশের মানুষ চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়।

তিনি আরো বলেন, যারা ভোট দখলের প্রস্তুতি নিচ্ছেন, তারা যেন সকালে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে বের হন। জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা করবেন না।

নির্বাচনী এই পদযাত্রায় অংশ নেন— দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল আহাদ, এনসিপির মুখ্য আহ্বায়ক মুনিরা শারমিন ও কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।

এনসিপিআসিফ মাহমুদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise