আগামীর সময়

সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে : নাহিদ ইসলাম

সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে : নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

আগামী সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে। অন্তর্বর্তী সরকার যত আইন পাস করেছে, যে অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডেমনিটি দেওয়া হবে। সংসদ সেটাকে অনুমোদন করবে আমরা প্রত্যাশা রাখছি। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বললেন, ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। আমাদের আজকের স্লোগান হচ্ছে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ।


নাহিদ বললেন, ’আমরা মনে করি বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথচলা এক বছর হলেও অনেক বড় প্রেক্ষাপট রয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে এনসিপির শীর্ষ এ নেতা বললেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে প্রত্যাশা করছি। সারা দেশের এনসিপি নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন।


তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে ছয়টি আসনে আমরা বিজয় লাভ করেছি, আমরা এতে সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনকে আমরা বৃদ্ধি করব।

    শেয়ার করুন: