Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মতামত

আজ রুপার বিয়ে…

ডা. আরমান রেজা চৌধুরী
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:৫৩
আজ রুপার বিয়ে…

সংগৃহীত ছবি

রুপা কে? এই প্রশ্নের উত্তর শুধু পরিচয়ে সীমাবদ্ধ নয়, এটি এক নিঃশব্দ ত্যাগের গল্প। ফাতেমা যেমন ইতিহাসের একজন নীরব সাক্ষী, রুপাও তেমনি এক অবিচ্ছেদ্য অংশ। যার নাম হয়তো কোথাও লেখা থাকবে না, কিন্তু যার ভালোবাসা ও আত্মত্যাগ চিরদিন অনুভব করা যাবে।

বেগম খালেদা জিয়া যখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলেন, তখন এই দুই নারী নিজেদের ব্যক্তিগত সুখ, স্বপ্ন, আনন্দ- সবকিছু একপাশে রেখে নিঃস্বার্থভাবে তার পাশে থেকেছে। দিনের পর দিন, রাতের পর রাত—কোনো ক্লান্তি নেই, কোনো অভিযোগ নেই। শুধু দায়িত্ব, ভালোবাসা আর এক গভীর মানবিক বন্ধন। তারা ছিল না শুধু সহকারী, তারা ছিল পরিবারেরই একজন।

রুপার আকদ অনেক আগেই হয়েছিল। নতুন জীবনে পা রাখার সব পথ তার সামনে খোলা ছিল। কিন্তু সে যেতে চায়নি, যেতে পারেনি। ম্যাডামকে রেখে, তার এই কঠিন সময়ে পাশে না থেকে, নিজের সুখের পথে হাঁটা তার পক্ষে সম্ভব ছিল না। এই এক সিদ্ধান্তই বলে দেয়—মানুষ হিসেবে সে কতটা বড়।

তারপর একদিন… ৩০ ডিসেম্বর ২০২৫। সময় তার নিজস্ব নিয়মে চলে। ম্যাডাম চলে গেলেন—এক গভীর শূন্যতা রেখে। আর সেই সঙ্গে শেষ হলো এই দুই নারীর দীর্ঘ নিঃস্বার্থ দায়িত্বের অধ্যায়।

বুধবার (২৫ মার্চ) রুপার বিদায়ের দিন। আজ তার নতুন জীবনের শুরু। আজ আর কোনো বাধা নেই, কোনো দায়িত্বের টান তাকে আটকে রাখছে না। তবুও মনে হয়, এই আনন্দের ভেতরেও কোথাও যেন এক টুকরো নীরব বেদনা লুকিয়ে আছে… স্মৃতির, ভালোবাসার, আর এক অনন্ত সম্পর্কের।

ম্যাডামের মেডিক্যাল বোর্ডের একজন সদস্য হিসেবে আমরা এই আয়োজনে আমন্ত্রিত হয়েছি। কিন্তু সত্যি বলতে, তারা আমাদের অতিথি হিসেবে নয়, আপনজনের মতোই বরণ করে নিয়েছেন। এই ভালোবাসা, এই সম্মান—অমূল্য।

আল্লাহ রুপার নতুন জীবনকে সুখ, শান্তি ও বরকতে ভরিয়ে দিন। ফাতেমা, রুপা এবং ম্যাডামের চিকিৎসা যাত্রায় জড়িয়ে থাকা প্রতিটি মানুষের জন্য রইল গভীর দোয়া ও কৃতজ্ঞতা।

কিছু মানুষ থাকে… যারা ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকে ঠিক এমনটাই আমাদের ফাতেমা ও রুপা।

খালেদা জিয়াবিয়ে
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise