বিএনপি সিদ্ধান্ত থেকে না সরলে জুলাই প্রজন্ম রাজপথে নামবে : সাদিক কায়েম
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদিক কায়েম।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সাদিক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপির এ অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে।
তিনি আরও লেখেন, এমন সিদ্ধান্ত দেশে বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করে। বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি দিতে পারে।
আবু সাদেক কায়েম সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

