Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

পেনসিলভেনিয়ার ডেলাওয়ার ভ্যালিতে কাজী খালিদ আশরাফকে সম্মাননা

  • স্থাপত্য, নগরায়ণ ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়
হারিসুল ইসলাম সজীব, পেনসিলভেনিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৬:৪২
পেনসিলভেনিয়ার ডেলাওয়ার ভ্যালিতে কাজী খালিদ আশরাফকে সম্মাননা

ছবি: আগামীর সময়

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশি স্থপতি, নগরবিদ, স্থাপত্য ইতিহাসবিদ ও লেখক ড. কাজী খালিদ আশরাফকে সম্মাননা জানিয়েছে ডেলাওয়ার ভ্যালির বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি।

পেনসিলভেনিয়ার ড্রেক্সেল হিলের শপ্তক কালচারাল সেন্টারে রবিবার আয়োজিত বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো হয়। এতে পেনসিলভেনিয়ার বিভিন্ন প্রান্তের সাংবাদিক, কমিউনিটি প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. কাজী খালিদ আশরাফ তার স্থাপত্যচিন্তা, পেশাগত অভিজ্ঞতা এবং বাংলাদেশের স্থাপত্য, নগরায়ণ ও বসতি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ও কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। তার বক্তব্যকে ঘিরে উপস্থিত সাংবাদিক ও কমিউনিটি প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

মতবিনিময় পর্বে ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশের স্থাপত্য ও নগর পরিকল্পনার বর্তমান বাস্তবতা, ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ নগরচিন্তা নিয়ে আলোচনা হয়।

ড. কাজী খালিদ আশরাফ বাংলাদেশের স্থাপত্য ও নগরচিন্তার ক্ষেত্রে সুপরিচিত একটি নাম। তিনি বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। স্থাপত্য, নগরায়ণ, ভূদৃশ্য ও বাংলাদেশের বসতি নিয়ে তার গবেষণা ও লেখালেখি আন্তর্জাতিক পর্যায়েও আলোচিত।

আরও পড়ুন

বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বাংলায় কথা বললেন মামদানি

১৭ আগস্ট ২০২৬


অনুষ্ঠান শেষে আগামী সময়ের একান্ত সাক্ষাৎকারে ড. কাজী খালিদ আশরাফ বলেছেন, দিনের এই আয়োজন তাকে সত্যিই মনোমুগ্ধ করেছে। এমন একটি আয়োজনের জন্য তিনি প্রস্তুত ছিলেন না বলেও জানান। প্রবাসী বাংলাদেশিদের এমন আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অভিভূত বলে উল্লেখ করেন।

বাংলাদেশের তরুণ স্থপতিদের উদ্দেশে তিনি বলেছেন, তরুণদের আরও চিন্তাশীল ও সৃজনশীল হতে হবে। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে দেশ, দেশের বাইরে এবং সমসাময়িক বিশ্বের নানা বিষয় নিয়ে তাদের ভাবতে হবে। নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে স্থাপত্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য ও নগরচিন্তাকে তুলে ধরা একজন গুণী ব্যক্তিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সম্মান জানানো গর্বের বিষয়। তার অভিজ্ঞতা ও চিন্তাধারা প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে স্থাপত্য, সংস্কৃতি ও সৃজনশীল চিন্তার প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়ার ভ্যালি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম পিএ এবং ফিলাডেলফিয়া পত্রিকাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে ড. আশরাফের মতবিনিময়ের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি সমাজের সঙ্গে বাংলাদেশের স্থাপত্য ও বুদ্ধিবৃত্তিক পরিসরের একটি গুরুত্বপূর্ণ সংযোগও উঠে আসে।

পেনসিলভেনিয়াযুক্তরাষ্ট্রডেলাওয়ার ভ্যালিকাজী খালিদ আশরাফসম্মাননা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’