আহ্বায়ক মাসুম, সদস্য সচিব সোহেল
দক্ষিণ কোরিয়ায় এনসিপির ডায়াসপোরা অ্যালিয়্যান্সের গিম্পো কমিটি

আহ্বায়ক মাসুম এবং সদস্য সচিব সোহেল। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালিয়্যান্সের গিম্পো আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আগামী ছয় মাসের জন্য ২৪ সদস্যের এই কমিটির অনুমোদন দিয়েছে।
কমিটিতে মাসুম আব্দুল্লাহ আল-কে আহ্বায়ক এবং মো. সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন নজরুল ইসলাম, মোছা. শামীমা আক্তার ও মো. ইব্রাহিম তৌহিদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসতিয়াক আহমেদ, মেহেদী হাসান ও মো. হাদীদ।
শামীম হোসেনকে মুখ্য সংগঠক করা হয়েছে। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জুনায়েদ হোসেন রাসেল, মো. সাইফুল ইসলাম, শাহীনুর ইসলাম, মো. শাহীন ও মেরাজুল হক।
সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আব্দুল হাকিম সুমন, বিল্লাল খান সাকিব, ফাহিম ইমতিয়াজ, শাফায়েত, ভিকি বসু, ইব্রাহীম খলিল, মোহাম্মদ নূর-আলম, নাজিম উদ্দিন, সজীব মাহমুদ ও শেখ মো. জালাল।
সংগঠনটির দক্ষিণ কোরিয়া কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আরিফুর রহমান ও সদস্য সচিব বাবুল মিয়া যৌথভাবে কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন।
নতুন কমিটি গিম্পো অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।






