Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় ভার্চুয়াল অংশগ্রহণে জোর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৪:৩১
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভায় ভার্চুয়াল অংশগ্রহণে জোর

গ্রাফিকস: আগামীর সময়

জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণ বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি কার্যক্রম যেন স্বাভাবিক, কার্যকর ও গতিশীলভাবে পরিচালিত হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভা, প্রশিক্ষণ, কর্মশালা ও অন্যান্য কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণও যথাসম্ভব অনলাইনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

নতুন এ নির্দেশনা জারির ফলে একই বিষয়ে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

জ্বালানি তেলসরকারি সভাভার্চুয়ালে জোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise