আগামীর সময়

পদ ছাড়লেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

পদ ছাড়লেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

সংগৃহীত ছবি

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মাদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। দুই কমিশনারের একজন সংবাদমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।


সচিবালয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন তারা।


দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে সকালে চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়মিত কাজ শুরু করলেও অফিসজুড়ে ছড়িয়ে পড়ে তাদের পদত্যাগের গুঞ্জন।


দুপুর আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে দিকে যেতে দেখা যায়। ১০ মিনিট পর তারা বেরিয়ে গেলে জানা যায় পদত্যাগের খবর।

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমিনের নেতৃত্বে এই কমিশন দুদকের দায়িত্ব নেয়।


চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ আবদুল মোমেন।

    শেয়ার করুন: