Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় ‘স্মার্ট রেফারেল কাঠামো’ গড়ে তোলার আহ্বান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:৪২
পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় ‘স্মার্ট রেফারেল কাঠামো’ গড়ে তোলার আহ্বান

ছবি: আগামীর সময়

মানব পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে ‘জাতীয় রেফারেল মেকানিজম’-এর বিকল্প নেই। যেখানে বিভিন্ন অংশীজনদেরও রাখা দরকার।

সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত সেবাকে আরও গতিশীল ও ভুক্তভোগীবান্ধব করতে শরীয়তপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সার্বিক সহযোগিতায় বুধবার অনুষ্ঠিত এই সভায় মানবপাচারবিরোধী কার্যক্রমকে মাঠপর্যায়ে আরও কার্যকর করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ বললেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো সময়ের দাবি। এনআরএম এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারীরা একই সুতোয় গেঁথে ভুক্তভোগীদের নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করবে।

শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম।

আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানব পাচারের ঝুঁকি বিবেচনায় দেশের ১০টি জেলায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পটি সফলভাবে কাজ করছে। ভুক্তভোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে এই প্রকল্প সমন্বিত সহায়তা প্রদান করে আসছে।

সভায় এনআরএম কাঠামোকে মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা হয়।

উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের পরিচালক দীপ্তা রক্ষিত প্রকল্পের লক্ষ্য ও এনআরএমের কার্যকারিতা তুলে ধরেন।

সভায় এসডিএসের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান, নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, প্রকল্পের সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম, পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন এবং রিজিওনাল কো-অর্ডিনেটর টি আই এম মাজহারুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ওসি উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন, সম্মিলিত প্রচেষ্টায় শুধু অপরাধ দমন নয়, বরং ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং সঠিক পুনর্বাসন নিশ্চিত করার মাধ্যমেই পাচার রোধ করা সম্ভব।



পাচারস্মার্ট রেফারেল কাঠামোআশ্বাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে