হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারে অনুমোদন

ফাইল ছবি
রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক খুদে বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়— বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে বিএনপি একক দল হিসেবে পায় ২০৯টি আসন এবং তার মিত্ররা পেয়েছে আরও ৩টি।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি আসন এবং তাদের মিত্ররা পেয়েছেন আরও ৩টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র জয় পেয়েছেন ৭টি আসনে।

