আগামীর সময়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন পাকিস্তানের

স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন পাকিস্তানের

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক।

বৃহস্পতিবার (১২ মার্চ) পাকিস্তানের জাতীয় পরিষদের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে এই অভিনন্দন জানানো হয়। পরে জাতীয় পরিষদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

‘পাকিস্তান ও বাংলাদেশের জনগণ ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যের মাধ্যমে সংযুক্ত। বাংলাদেশের বর্তমান নেতৃত্ব দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’, অভিনন্দন বার্তায় সাদিক দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কের কথা স্মরণ করেন।

অভিনন্দনের পাশাপাশি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন আয়াজ সাদিক।

তিনি বিশ্বাস করেন, এই ধরনের সফরের মাধ্যমে দুই দেশের আইনসভার মধ্যে কাজের সুযোগ বাড়বে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসংহত হবে।

    শেয়ার করুন: