প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ এবং প্রধান উপদেষ্টার বিদায়লগ্নে শুভেচ্ছা জানাতেই উপাচার্য এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে গত দেড় বছর দায়িত্ব পালনের সময় প্রধান উপদেষ্টার সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান উপাচার্য। পাশাপাশি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এছাড়া শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোর্ট্রেট উপহার দেন।

