তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

সংগৃহীত ছবি
রাজধানীতে আকাশ থাকতে পারে পরিস্কার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর সাথে কিছুটা বাড়তে পারে দিনের তাপামাত্রা।
আজ বুধাবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবাহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এর সাথে সামান্য বৃদ্ধি পেতে পারে সারাদিনের তাপমাত্রা ।
এছাড়াও আবহাওয়া শুস্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

