আগামীর সময়

ঈদের দিন ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

ঈদের দিন ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

প্রতীকী ছবি

ঈদুল ফিতরের দিন দুপুরের মধ্যে আজ দেশের ১৫ জেলার উপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাস বলা হয়েছে, পাবনা, টাংগাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


    শেয়ার করুন: