ঢাকায় তাপমাত্রা আজ ৩ ডিগ্রি বাড়তে পারে
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
রাজধানী ঢাকার তাপমাত্রা আজ অনেকটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিন-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ২ ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আজ রবিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

