ঢাকার তাপমাত্রা আজও বাড়তে পারে
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা আজ শনিবার বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগেও গতকালও তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

