এবার ঈদে যাত্রায় স্বস্তি ফেরানো হবে: সড়ক পরিবহন মন্ত্রী

সংগৃহীত ছবি
বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানো প্রধান কাজ। গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। পাশাপাশি আরও কিছু করা যায় কিনা— সে বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ বৃহস্পতিবার ( ১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সড়ক পরিবহনে বলা হলেও আমি সেভাবে চাঁদা দেখছি না। সেটা তাদের সংগঠনগুলোর কল্যাণের কাজে ব্যাবহার করা হয়। আর এই টাকা সমঝোতার মাধ্যমে তোলা হয়। তবে এই টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি না সেটা দেখা হবে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের কাজ শুরু হয়েছে, তা দ্রুত গতিতে চলবে। বিআরটি প্রকল্প রাষ্ট্রের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য হয়েছিলো। ১২-১৪ লেনের জন্য এই প্রকল্পগুলো করা হয়। কিন্তু এখানে সেসব মানা হয়নি। মন্ত্রণালয়ের এই প্রকল্প চালানোর কোনো আগ্রহ নেই। তবে এটা বন্ধ করলেও নিয়ম মেনেই করা হবে। যাতে যা ক্ষতি হয়েছে তার পরিমাণ না বারে।’

