Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রংপুরের শ্যামাসুন্দরী এখন মশা উৎপাদনের কারখানা

স্বপন চৌধুরী, রংপুর
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১৪
রংপুরের শ্যামাসুন্দরী এখন মশা উৎপাদনের কারখানা

সংগৃহীত ছবি

রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ও দূষিত পানিতে খালটির নাব্যতা হারিয়ে গেছে। ফলে একসময়ের আশীর্বাদ এখন নগরবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। সামনে এডিস মশার প্রজনন মৌসুম হওয়ায় শ্যামাসুন্দরী থেকে মশার বিস্তার নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন নগরবাসী।

রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশকনিধন কার্যক্রম চলছে। উড়ন্ত মশা দমনে অ্যাডাল্টিসাইড (ম্যালাথিওন) এবং লার্ভা দমনে টেমিফস ৫০ ইসি প্রয়োগ করা হচ্ছে। সিটি করপোরেশনের ৭২টি ফগার ও ২০টি হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে। তিন সুপারভাইজারসহ ৩০ জন শ্রমিক এ কাজে নিয়োজিত। ডেঙ্গু প্রতিরোধে আট সদস্যের কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে।

তবে নগরবাসীর অভিযোগ, রোগের প্রাদুর্ভাব বাড়লে দু-এক দিন ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালিয়ে দায়িত্ব শেষ করা হয়। নগরীর ৩৩টি ওয়ার্ডের পরিবর্তে মূলত সাবেক পৌরসভার ১৫টি ওয়ার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ শ্যামাসুন্দরী খালটি কেল্লাবন্দের ঘাঘট নদ থেকে শুরু হয়ে ধাপ, পাশারীপাড়া, কেরানীপাড়া, মুন্সিপাড়া, ইঞ্জিনিয়ারপাড়া, গোমস্তাপাড়া, সেনপাড়া, মুলাটোল, তেঁতুলতলা, নূরপুর ও বৈরাগীপাড়া হয়ে মাহিগঞ্জের মরা ঘাঘটে গিয়ে মিশেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া, অবৈধ দখল ও বর্জ্য ফেলার কারণে খালটি অনেক স্থানে সংকীর্ণ এবং ভরাট হয়ে গেছে।

নগরবাসীর অভিযোগ, খালটির সংস্কার ও দূষণমুক্ত করতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

নদী গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেছেন, শ্যামাসুন্দরী রংপুর মহানগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম, যা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দিন দিন বেদখল হচ্ছে জায়গা। এর মধ্যে প্রশাসন ৭০ জনকে অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত করলেও কাজের আর অগ্রগতি হয়নি। শ্যামাসুন্দরীকে পুনঃখনন করে পানিপ্রবাহ বাড়ানো না গেলে পুরো নগরবাসী চরম বিপদে পড়বেন, নগর জুড়ে সারা বছর সৃষ্টি হবে জলাবদ্ধতার।

ইসলামপুর এলাকার নুরুন্নাহার বেগম বলেছেন, শুধু ওষুধ স্প্রে নয়, খালটি স্থায়ীভাবে পরিষ্কার ও দূষণমুক্ত করতে হবে।

খাল দখলদারদের কাছ থেকে উদ্ধারসহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে
—মাহফুজ উন নবী ডন
প্রশাসক
রংপুর সিটি করপোরেশন


শাপলা চত্বরের ব্যবসায়ী আবদুল আউয়াল বলেছেন, বর্ষায় খালের নোংরা পানি বাড়িতে ঢোকে, পাশাপাশি মশার উপদ্রবও বেড়ে যায়।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১৮৯৪ সালে মহারাজা জানকী বল্লভ সেন ম্যালেরিয়া প্রতিরোধ ও তার মা শ্রীমতী শ্যামাসুন্দরী সেনের স্মৃতি রক্ষায় খালটি খনন করেন। ২০১২ সালে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য সরকার ২৪ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিলেও খালটির দুরবস্থা কাটেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে সিটি করপোরেশনে প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন কাজ করছে। চলতি বছর এ পর্যন্ত ২০০০ লিটার অ্যাডাল্টিসাইড এবং ৫০ লিটার টেমিফস ৫০ ইসি ওষুধ স্প্রে করা হয়েছে। ৭২টি ফগার মেশিন ও ২০টা হ্যান্ড স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলমান। নগরীর শ্যামাসুন্দরী খাল দখলদারদের কাছ থেকে উদ্ধারসহ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শ্যামাসুন্দরী খালদূষিতআবর্জনামশাবাহক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা