আগামীর সময়

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বি‌বেচনা ক‌রবে সরকার

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বি‌বেচনা ক‌রবে সরকার

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন কবির বলেছেন, জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বা‌র্থের ভিত্তি‌তে না হ‌লে সরকার তা বি‌বেচনা ক‌রে দেখবে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় হুমায়ুন কবির জানান অন্তর্বর্তী সরকার জাপানের সঙ্গে প্রতিরক্ষা খাতে যে চুক্তি করেছে তা নিয়ে নতুন সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, তারা কী করেছে, এটা উনি (জাপানের রাষ্ট্রদূত) উল্লেখ করেছেন। একটা চুক্তি হয়েছে। অন্তত এটার মধ্যে কী আছে সেটা আমরা দেখি।

তি‌নি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার একটা চু‌ক্তি ক‌রে‌ছে। সেটা দে‌খে আমরা পরবর্তী‌ সিদ্ধান্ত কী নেই, ইন্টা‌রে‌স্টের ভিত্তি‌তে হ‌লে কন‌টি‌নিউ থাক‌তে পা‌রে। আর ইন্টা‌রে‌স্টের ভিত্তি‌তে না হ‌লে বি‌বেচনা ক‌রে দেখব। দে‌খি, অন্তর্বর্তী সরকার আমা‌দের জন‌্য কী রে‌খে গে‌ছে? সেটা না দে‌খে ‌তো এখন বলা যা‌বে না।

জাপা‌নের রাষ্ট্রদূত জানান, প্রতিরক্ষা চু‌ক্তির বিষয়‌টি তু‌লে ধ‌রে‌ছি। এটা যেন স্মুথ‌লি চ‌লে সেটা ব‌লে‌ছি।

জাপা‌নে বাংলা‌দে‌শি কর্মী পাঠা‌নোর ক্ষে‌ত্রে দেশ‌টি সহায়তা কর‌ার কথা জানান রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তি‌নি জানান, দক্ষ কর্মীর প্রস‌ঙ্গে আমরা আলাপ ক‌রে‌ছি।

বৈঠ‌কে দুই দে‌শের দ্বিপা‌ক্ষিক সম্পর্ক, ই‌ন্দো-প‌্যা‌সি‌ফিক ইস‌্যু, কৌশলগত অংশীদা‌রিত্ব, মাতারবা‌ড়ি প্রজেক্টসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলাপ হ‌য়ে‌ছে বলে শেষ করেন জাপা‌নের রাষ্ট্রদূত।

    শেয়ার করুন: