Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বর্তমান সংসদ : স্পিকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৯:৪১
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে বর্তমান সংসদ : স্পিকার

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে তাদের আস্থা পূরণে জনপ্রতিনিধিত্ব করেন সংসদ সদস্যগণ।’

আজ বুধবার সংসদ সচিবালয়ের শপথকক্ষে সংসদ সদস্যদের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

সংসদের কার্যপ্রণালী-বিধি প্রসঙ্গে স্পিকার বলছিলেন, ‘কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়; এটি দায়িত্ব বাস্তবায়নের হাতিয়ার। প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক।’

সংসদের গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হয়। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না; গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে পরিচালিত হয়।’

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রোগ্রাম সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে বলে উল্লেখ করেন স্পিকার।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই কর্মভার গ্রহণ করেছেন সংসদ সদস্যগণ। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে জনগণের প্রতি দায়বদ্ধ তারা।’

সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের করের টাকায় পরিচালিত হয় সংসদ। সুশাসন, অর্থনৈতিক সংস্কার সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়—এ লক্ষ্যে সংসদ পরিচালিত হবে।’

উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় সংসদ সদস্যদের। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সের প্রথম গ্রুপে আজ অংশগ্রহণ করেন সংসদীয় আসন-১ (পঞ্চগড়-১) থেকে ধারাবাহিকভাবে ১০৯ (বরগুনা-১), ১১১ (পটুয়াখালী-১) থেকে ১১৬ (ভোলা-২), ১১৮ (ভোলা-৪) থেকে ১৫০ (ময়মনসিংহ-৫) আসনের সংসদ সদস্যরা এবং সংরক্ষিত নারী আসন ৩০১ (মহিলা আসন-১) থেকে ৩২৪ (মহিলা আসন-২৪) আসনের সংসদ সদস্যরা।

স্পিকারসংসদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise