আগামীর সময়

প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ নয়: আইজিপিকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ নয়: আইজিপিকে প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার গঠনের পরই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি নিজেই।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান ।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের কারণে যেন সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়—সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

এদিকে নতুন সরকারের প্রথম কর্মদিবসে ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের।

ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ নতুন সরকারের প্রথম দিন। ট্রাফিক পুলিশ সব সময়ই সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা আছে।

    শেয়ার করুন: