Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:৩৫
খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর। আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে গম আমদানি শুরু হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়েছে সাত লাখ টনেরও বেশি গম।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যেও আমদানি করা গমের চালান নির্ধারিত সময়ে দেশে আসায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত টি ক্রিস্টেনসেনও ধন্যবাদ জানান প্রতিমন্ত্রীকে। তার আশা, দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিসহ উভয় দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে বাড়বে পারস্পরিক সহযোগিতা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, ইকোনমিক অফিসার রিচার্ড রাসমুস্যান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

খাদ্য প্রতিমন্ত্রীযুক্তরাষ্ট্রমার্কিন রাষ্ট্রদূত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise