আগামীর সময়

সচিবালয়ে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার বৈঠক বিকালে

সচিবালয়ে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার বৈঠক বিকালে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসেছেন তারেক রহমান।

আজ বুধবার বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে তিনি সচিবালয়ে যান। এদিন বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

এজন্য সকাল থেকেই কড়া নিরাপত্তার জালে ঢেকে রাখা হয় সচিবালয়। সেখানে প্রবেশও সীমিত করা হয়েছে।


এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।


পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।

সেখান থেকে বেলা ১২টায় তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জেয়ারত করেন। এরপর সেখান থেকে সচিবালয়ে আসেন তিনি।

    শেয়ার করুন: