ঈদের ছুটি ৭ দিন
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়াল সরকার। নির্বাহী আদেশে ছুটি দেয়া হলো আগামী ১৮ মার্চও। এতে এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি বেড়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত হলো টানা সাতদিন।
মন্ত্রিসভা বৈঠকে বৃহস্পতিবার নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। সচিবালয়ে বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে খবরটি জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৬ মার্চ অফিস করেই ছুটি শুরু হবে সরকারি চাকরিজীবীদের। ১৭ তারিখ শবে কদরের ছুটি। এরপর ১৮ তারিখ থেকে ছুটি টানা সাতদিন।
এই ছুটি শেষে দুই দিনের কর্মদিবস কাটিয়ে ফের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

