আগামীর সময়

সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

সৌদি সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ফাইল ছবি

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরবে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম বিদেশ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২৪ ফেবুয়ারি) রাত দেড়টার পর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওআইসির জরুরি অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থার সদস্য একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। সৌদি সফর শেষে আগামী শনিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

    শেয়ার করুন: