Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দেশেই নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:৪৩
দেশেই নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ

সংগৃহীত ছবি

দেশের সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার এবং সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) সম্ভাবনা কাজে লাগাতে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ (স্মল রিসার্চ ভেসেল)।

বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন এই ভেসেল এবং এর মুরিং সহায়তার জন্য ১টি সেলফ সাসটেইন্ড পন্টুনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর বা ‘কিল লেয়িং’ সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘আজকের অনুষ্ঠানটি বাংলাদেশের সামুদ্রিক গবেষণার ইতিহাসে এক অনন্য মাইলফলক। দেশীয় প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে এই গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগ “মেইড ইন বাংলাদেশ” সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ। এটি প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু জাহাজ ব্যবহারকারী দেশ নয়, জাহাজ নির্মাণেও একটি বিশ্বস্ত ও সম্ভাবনাময় রাষ্ট্র।’

জাপানের উদাহরণ টেনে মন্ত্রী বলেছেন, ‘জাপানিরা সমুদ্রের তলদেশ থেকে প্রচুর সামুদ্রিক খাদ্য আহরণ করছে। আমাদের সাগরের নিচেও বিপুল খনিজ ও খাদ্যসম্পদ রয়েছে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সমুদ্রের কোথায় কোন মাছ বা জীববৈচিত্র্য রয়েছে, তা এই ভেসেলের আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা যাবে।’ এ সময় সমুদ্রে মডার্ন ফিশিং শীপ চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল একেএম জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।


জাহাজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise