আগামীর সময়

১৭ মার্চ থেকে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস

১৭ মার্চ থেকে চালু হচ্ছে নতুন লঞ্চ সার্ভিস

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে আগামী ১৭ মার্চ থেকে রাজধানীসংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল নৌরুটে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করা হবে। একই সঙ্গে ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-সদরঘাট- ইলিশা-গলাচিপা নৌরুটেও লঞ্চ চলাচল শুরু হবে।

ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের চাপ সামাল দিতে এবং যাতায়াত সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    শেয়ার করুন: