Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

এলডিসি উত্তরণের পরও সুবিধা দেবে নিউজিল্যান্ড

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৭:২০
এলডিসি উত্তরণের পরও সুবিধা দেবে নিউজিল্যান্ড

গ্রাফিকস: আগামীর সময়

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে চূড়ান্ত উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা ধরে রাখবে নিউজিল্যান্ড। একই সঙ্গে এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দেশটি। এমনটাই জানালেন নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন।

আজ বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গুলশান সেন্টারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে হাইকমিশনার এ আশ্বাস দেন।

সাক্ষাৎকারে নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেছেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের যথেষ্ট সুযোগ রয়েছে এবং দুই দেশের সরকারেরই এ লক্ষ্যে এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি শুধু রপ্তানি বাজার নয়, বরং আমদানি বাজারও বহুমুখীকরণ করার ওপর গুরুত্বারোপ করেন।’

তিনি জানিয়েছেন, বাংলাদেশে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো গড়ে তুলতে নিউজিল্যান্ড অত্যন্ত আগ্রহী।

এর আগে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বাংলাদেশের ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে একক ও যৌথ বিনিয়োগ করতে নিউজিল্যান্ডের বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ডিসিসিআই সভাপতি বলেছেন, ‘দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড বৈশ্বিক বাজারে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের ডেইরি খামারের আধুনিকায়ন, গবাদিপশুর উন্নত জাত উন্নয়ন, মৎস্য ও ভেটেরিনারি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বিনিময়ের বড় সুযোগ রয়েছে।’

বাণিজ্যিক তথ্যের উদ্ধৃতি দিয়ে তাসকীন আহমেদ জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। তবে এই দ্বিপাক্ষিক বাণিজ্যের আরও উন্নয়নে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক সেবা নিউজিল্যান্ডে আরও বেশি হারে আমদানির জন্য তিনি হাইকমিশনারের মাধ্যমে নিউজিল্যান্ডের ব্যবসায়ীদের অনুরোধ জানান।

এলডিসি উত্তরণনিউজিল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ