আগামীর সময়

কোনো কোনো যাত্রী বেশি ভাড়া অফার করেছেন : সড়কমন্ত্রী

কোনো কোনো যাত্রী বেশি ভাড়া অফার করেছেন : সড়কমন্ত্রী

সংগৃহীত ছবি

তালিকায় নির্ধারিত ভাড়ার চেয়ে কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। কোনো কোনো যাত্রী বাসে উঠতে বেশি ভাড়া অফার করেছেন বলেও দাবি তার।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় বাসস্টপেজ থেকে গিয়ে অভ্যস্ত যাত্রীরা। যখনই চাপ থাকে না তখন চার্টের চেয়েও কম ভাড়ায় বাস মালিকরা যাত্রী নেন। এখন চার্টের ভাড়াটাই নেওয়া হচ্ছে। যেসব যাত্রী কম ভাড়ায় যেত বা গিয়ে অভ্যস্ত তাদের কাছে মনে হচ্ছে ভাড়া বেশি নিচ্ছেন মালিকরা‘- ব্যাখ্যা করলেন সড়কমন্ত্রী।

পরিবহনগুলোতে সরকার নির্ধারিত ভাড়াই আদায় করা হচ্ছে বলে নিশ্চিত করলেন তিনি।

‘বেশি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পুলিশের কাছে নেই। তবে কাউন্টার থেকে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় বাড়তি ভাড়া নেওয়ার কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে।... চলার পথে যাত্রীদের একটা প্রবণতা আছে, যেহেতু আসন কম বাস কম এবং যাত্রী অনেক। তখন কেউ কেউ ১০০ বা ২০০ টাকা বেশি অফার করে নিজের স্বেচ্ছায় যেতে চাচ্ছেন।’

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বাড়তি ভাড়া আদায় ঠেকাতে মন্ত্রণালয় কাজ করছে। যেখানে কিছু ব্যত্যয়, বিচ্যুতি রয়েছে সেখানেই অভিযান চালানো হচ্ছে- জানালেন শেখ রবিউল আলম।

    শেয়ার করুন: