ডেঙ্গুতে প্রাণ গেছে ৪ জনের, হাসপাতালে ভর্তি ২,১৬৭

গ্রাফিকস: আগামীর সময়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়কে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৪৩, চট্টগ্রাম বিভাগে ২৪৭, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৮৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৭, খুলনা বিভাগে ২৯৮, ময়মনসিংহ বিভাগে ১০২, রাজশাহী বিভাগে ২৫৩, রংপুর বিভাগে ৯২ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। চলতি বছরে এ যাবত মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।



