হাম উপসর্গে নিভল ৭ শিশুর প্রাণ, নতুন আক্রান্ত ১২৭৩
আগামীর সময় ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে নিশ্চিত হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ শিশু।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু, চট্টগ্রামে এক শিশু, সিলেটে তিন শিশু, খুলনায় এক শিশু ও রংপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।



