আগামীর সময়

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৯৪৭

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৯৪৭

ফাইল ছবি

দেশে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ শনাক্ত হয়েছে আরও ৯৪৭ জনের। এ সময়ে উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত (১৯ দিনে) মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। এ ছাড়া গত ১৯ দিনে দেশে সন্দেহজনক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ‘নিশ্চিত’ হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মৃত্যু হয়েছে মোট ৯ জনের। একই সময়ে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৩ উল্লেখ করা হলেও তা সংশোধন করে ৫টি কমানো হয়েছে আজ। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এগুলো কমানো হয়েছে। নতুন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যা যুক্ত হয়েছে এখানে।

    শেয়ার করুন: