Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

দক্ষ ড্রাইভার ও মালী নিতে চায় আমিরাত, যৌথ প্রশিক্ষণ কোর্সের প্রস্তাব

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:০০
দক্ষ ড্রাইভার ও মালী নিতে চায় আমিরাত, যৌথ প্রশিক্ষণ কোর্সের প্রস্তাব

সংগৃহীত ছবি

বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার ও মালী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের জনবল গড়ে তুলতে দুই দেশের যৌথ উদ্যোগে ছয় মাস মেয়াদি ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মানবপাচার প্রতিরোধ, দক্ষ জনবল রপ্তানি, বিনিয়োগ ও আইনগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এ বিষয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসিফ আল-হামুদী।

আজ শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত জানান, বর্তমানে তার দেশে দক্ষ ড্রাইভার ও মালীর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জনবল নিতে দেশটি আগ্রহী। বিশেষ করে ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে ছয় মাসের বিশেষায়িত প্রশিক্ষণ বাধ্যতামূলক।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ ও আমিরাত যৌথভাবে দেশে আন্তর্জাতিক মানের ছয় মাস মেয়াদি ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালু করতে পারে। প্রশিক্ষণ সম্পন্নকারীদের দক্ষ চালক হিসেবে আমিরাতে নিয়োগ দেওয়া সম্ভব হবে।

একই সঙ্গে গালফভুক্ত দেশগুলোর জন্য অভিন্ন ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালুর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন তিনি।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমিরাতের বিভিন্ন শীর্ষ কোম্পানি বাংলাদেশে সাইবার নিরাপত্তাসহ তথ্যপ্রযুক্তি ও উদীয়মান খাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহী।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’

মানবপাচার প্রতিরোধে দুই দেশের যৌথ উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘শুধু মানবপাচার নয়, সব ধরনের ফৌজদারি অপরাধ মোকাবিলায় দুই দেশের মধ্যে একটি ব্যাপকভিত্তিক ‘পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি’ স্বাক্ষর হতে পারে।’

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীআমিরাতবৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!