Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সিইসি

স্থানীয় নির্বাচনে সহিংসতা ঠেকানোই ইসির চ্যালেঞ্জ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৭:১৯
স্থানীয় নির্বাচনে সহিংসতা ঠেকানোই ইসির চ্যালেঞ্জ

সিইসি এ এম এম নাসির উদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ঠেকানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বললেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব নয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) অনুষ্ঠানটি আয়োজন করে। সেখানেই কথা বলছিলেন সিইসি।

স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ তুলে ধরেন নাসির উদ্দিন। ‘এখন আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ‘লোকাল পোলস’। ৪ হাজার ৫৮১ ইউনিয়ন, ৫০০ উপজেলা, ৬১ জেলা, ১৩টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা নির্বাচন করতে হবে। এগুলো হিউজ টাস্ক এহেড। আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।’


আরও পড়ুন

জুরাইসের তুলতুলে হাতে ক্যানুলা, আইসিইউযাত্রায় বাধা টাকা

২১ মে ২০২৬

তার ভাষ্য, ‘গণতন্ত্র শুধু ন্যাশনাল লেভেলে হয় না। দেশের স্বার্থে, সবার স্বার্থে তৃণমূলে যেতে হবে। সেখানে গণতন্ত্র আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা সরাসরি সার্ভিস দেন মানুষকে।’


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও একই স্ট্যান্ডার্ডের হবে উল্লেখ করেন সিইসি।



স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি সংস্থার তথ্য তুলে ধরে বললেন, ‘২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন খুন হয়েছে। ২০২১ সালে ইউনিয়ন ইলেকশন ১১৬ জন। আশির দশকের সময় লোকাল গভমেন্ট ইলেকশন দেখেছি, অনেক তো মার্ডার হয়েছে। আর অল হসপিটাল ফুল অফ ইনজুরড।’



‘লোকাল গভমেন্টের ইলেকশনে মারামারি থামাতে হবে। এই জিনিস থামানো বড় চ্যালেঞ্জ। আমরা কোনো রক্তপাত চাই না।’



রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সহজ হবে কি না জানতে চাইলে নাসির উদ্দিন জানান, সব লোকাল গভমেন্টে ইলেকশনে যে খুনাখুনি হয়, তা যাতে না হয়, সেটার জন্য আমরা ফাইট করব। সেই চেষ্টা করছি এবং সেটাই আমাদের লক্ষ্য।’


সিইসিস্থানীয় সরকার নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর