আগামীর সময়

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

সংগৃহীত ছবি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হয়।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ এক্স-হ্যান্ডেলে জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন তিনি। একই সঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

এর আগে আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    শেয়ার করুন: