সিআইডির প্রধান হলেন আলি আকবর খান
আগামীর সময় প্রতিবেদক

আলি আকবর খান।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্বে নিয়োজিত হয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয় তাকে।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আলি আকবর খান।
দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
পেশাগত উৎকর্ষ সাধনে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন পুলিশের এ কর্মকর্তা। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়েছেন তিনি।






