Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফিরতি পথে স্বস্তি, অফিস শুরু আজ

  • মহাসড়কগুলোয় নেই যানজট, দীর্ঘ ভোগান্তিও
  • যথাসময়ে টার্মিনালে পৌঁছাচ্ছে দূরপাল্লার বাস
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৪২
ফিরতি পথে স্বস্তি, অফিস শুরু আজ

ঈদ উদযাপন শেষে পরিবার-পরিজন নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ছবিটি গতকাল কমলাপুর রেলস্টেশনের - মহুবার রহমান

আনন্দ, উৎসব আর নাড়ির টান— সব ফুরিয়ে আবার চেনা জীবনের ব্যস্ততায় ফেরার পালা। পরিবার ও আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। নাড়ির টানে বাড়ির পথে যাওয়ার সময় যে দুর্ভোগ আর ভোগান্তির চিত্র দেখা গিয়েছিল, ফিরতি পথের যাত্রায় তার উল্টো পিঠ দেখা যাচ্ছে। স্বস্তির আর নির্বিঘ্ন যাত্রায় ঢাকা ফিরছেন মানুষ। আর টানা সাত দিনের লম্বা ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও পুরোদমে চালু হচ্ছে সব সরকারি, আধা সরকারি এবং বেসরকারি দপ্তর।

সাধারণত ঈদ শেষে ঢাকা ফেরার পথে তীব্র যানজটের যে আশঙ্কা থাকে, এবার মহাসড়কগুলোয় তা দেখা যায়নি। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ দেশের বড় সড়কগুলোয় যান চলাচল ছিল তুলনামূলক স্বাভাবিক ও স্বস্তিদায়ক। কোথাও বড় কোনো জটলা বা দীর্ঘ অপেক্ষার ভোগান্তি ছাড়াই দূরপাল্লার বাসগুলো যথাসময়ে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে এসে পৌঁছাচ্ছে। ফিরতি যাত্রায় সড়কের এই স্বস্তিতে খুশি যাত্রীরাও।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বললেন, ‘যাওয়ার সময় সবার লক্ষ্য একই থাকে। সবাই একটা নির্দিষ্ট সময় যেতে চায়। তাই চাপ বেশি থাকে। কিন্তু ফেরার সময় একেক কর্মের মানুষ একেক সময় ফেরে। তাই অস্বাভাবিক চাপ সৃষ্টি হয় না।’

সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও যাত্রীদের ঢাকা ফেরার অভিজ্ঞতা মোটামুটি ভালো ছিল। যাত্রীদের মধ্যে টিকিট না পাওয়ার হতাশা ছিল। কিন্তু ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। বড় ধরনের কোনো সূচি বিপর্যয়ের ঘটনাও ঘটেনি। আর সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল সুশৃঙ্খল পরিবেশ। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আসা লঞ্চগুলোয় যাত্রীচাপ থাকলেও কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা লক্ষ করা যায়নি।

টানা বন্ধের পর আবারও চিরচেনা রূপে ফিরছে সচিবালয়সহ মতিঝিল, দিলকুশা ও কারওয়ান বাজারের বাণিজ্যিক এলাকাগুলো। আজ থেকে ব্যাংকিং ও বীমা কার্যক্রম পুরোদমে চালু হওয়ায় সাধারণ মানুষের সমাগম বাড়তে শুরু করবে অফিসগুলোয়। সহকর্মীদের সঙ্গে ঈদের কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই হয়তো শুরু হবে প্রথম দিনের কর্মব্যস্ততা। তবে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান খুললেও সুপ্রিম কোর্ট এখনই খুলছে না। আরও কিছুদিন ছুটি শেষে খুলবে উচ্চ আদালত।

ঈদের আনন্দচট্টগ্রামবাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    রূপপুর সতর্কতা

    রূপপুর সতর্কতা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ