Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

নুহাশ হুমায়ূন

বাবাকে পরিবারের সদস্য মনে করেন পাঠক-দর্শক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২৩:২৪
বাবাকে পরিবারের সদস্য মনে করেন পাঠক-দর্শক

ছবি: আগামীর সময়

একজন সৃজনশীল মানুষকে কতটা পরিশ্রমী ও সিরিয়াস হতে হয়, তা খুব অল্প বয়সেই বাবাকে দেখে বুঝেছেন নুহাশ হুমায়ূন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা

মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হুমায়ূনের পুত্র নুহাশ বলেছেন, ‘এখানে আসার আগে একজনের সঙ্গে দেখা হলো, যিনি পঞ্চমবারের মতো ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রটি দেখেছেন এবং বিষয়টি আমার সঙ্গে শেয়ার করেছেন। এতে প্রমাণ হয়, মানুষ বাবাকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছে।’

সিনেমা প্রদর্শনী, গান এবং হুমায়ূন আহমদের কর্মময় জীবনের ওপর আলোচনার মধ্য দিয়ে সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মনীষীদের স্মরণমালা’ অনুষ্ঠানমালার শেষ আয়োজন ছিল ‘হুমায়ূন স্মরণ’। এতে অংশ নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘বাবার জন্মদিন বা মৃত্যুবার্ষিকী ছাড়াও তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এটি আমাকে ভীষণ আনন্দ দিয়েছে।’

‘হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র গবেষক শাহাদৎ রুমন। তিনি বললেন, ‘মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন হুমায়ূন আহমেদ। মানুষের ভেতরের গল্পগুলো তিনি তুলে ধরেছেন।’

চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মতিন রহমান বললেন, ‘হুমায়ূন আহমেদের সৃষ্টি নির্মাণশৈলী ও সংলাপ সৃষ্টিতে স্বতন্ত্র। তার সবকিছুই ছিল জীবন্ত; তিনি সিনেমায় অপ্রয়োজনীয় কিছু যোগ করতেন না। হুমায়ূন আহমেদ সব সময় সাহিত্য ও সিনেমায় মানুষের কথা বলেছেন, যা একজন প্রকৃত শিল্পীর কাজ। একই সঙ্গে তিনি তার সৃষ্টিতে লোকজ সংস্কৃতি ও লোকায়ত জীবনকে প্রাণবন্ত করে তুলেছেন।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেছেন, ‘হুমায়ূন আহমেদ ছিলেন একজন রসিক মানুষ। তিনি প্রমাণ করেছিলেন, সৃজনশীলতা দিয়েও আয় করা যায়। অর্থাৎ, তিনি সৃজনশীল অর্থনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।

এর আগে বিকেল ৪টায় ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা হুমায়ূন আহমেদের বিভিন্ন চলচ্চিত্রের গান পরিবেশন করেন। শিল্পীরা পরিবেশন করেন— ‘যদি মন কাঁদে’, ‘কে আইসা দাঁড়াইছে গো’, ‘আমার ভাঙা ঘরে’, ‘আমার গায়ে যত দুঃখ’, ‘বরষার প্রথম দিনে’, ‘আমার আছে জল’, ‘দুঃখটুকু দিলাম ছুটি’, ‘মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন’ এবং ‘মরিলে কান্দিস না আমার দায়’।

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ এবং তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হুমায়ূন সাগরে কিছুক্ষণ’ প্রদর্শন করা হয়।

শিল্পকলা একাডেমিসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই