Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বনানীর যাত্রাবিরতিতে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েট্রিক্যাল কোম্পানির ‘মলূয়া’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৫:২৬
বনানীর যাত্রাবিরতিতে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েট্রিক্যাল কোম্পানির ‘মলূয়া’

ছবি: আগামীর সময়

বনানীর যাত্রাবিরতিতে দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হতে যাচ্ছে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রথম প্রযোজনা ‘মলূয়া’। চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার অমর পালাটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।

আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় যাত্রাবিরতিতে পালাটির তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

এর আগে ২৩ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘মলূয়া’র প্রথম মঞ্চায়ন হয়। পরদিন আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘মলূয়া’ প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির কালজয়ী আখ্যান। নাটকে মলূয়া কেবল প্রেমিকা বা স্ত্রী নন; প্রতিকূলতা, লাঞ্ছনা ও ক্ষমতাবানদের অত্যাচারের মুখেও আত্মমর্যাদা, সততা ও মানবিক শক্তি অটুট রাখা এক দৃঢ়চেতা নারীর প্রতীক। অন্যদিকে সমাজের চাপে নতিস্বীকার করা চাঁদ বিনোদের চরিত্র মনে করিয়ে দেয়, প্রকৃত পরাজয় দুর্বল বিবেকের, দৃঢ়চেতা নারীর নয়।

শতাব্দীপ্রাচীন এই পালাকে নতুন সময়ের ভাষা, দৃশ্যরীতি ও নাট্যনির্মাণে পুনরাবিষ্কার করেছে থিয়েট্রিক্যাল কোম্পানি। অতীত ও বর্তমানের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন তৈরি করে প্রযোজনাটি প্রশ্ন তোলে—সময় ও সমাজ বদলালেও নারীর প্রতি বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের রূপ কি সত্যিই বদলেছে?
গানের দল ‘সর্বনাম’-এর সদস্য, বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যপরামর্শকদের যৌথ তত্ত্বাবধানে প্রযোজনাটি নির্মিত হয়েছে। সংগীতনির্ভর পালা হিসেবে এর পারফরম্যান্স ডিজাইন করা হয়েছে একটি গানের দলকে কেন্দ্র করে। গানের পাশাপাশি দলের সদস্যরা অভিনয়েও অংশ নেন।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপি দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, পি.তে ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন ও উম্মে প্রেমা প্রমুখ।

প্রযোজনাটির পরামর্শক হিসেবে যুক্ত আছেন নাট্যশিক্ষক সাইদুর রহমান লিপন। নির্দেশনা সহযোগী সাইদুর শাহীন। ফোক ড্যান্স ফিউশন করছেন ফরহাদ শামীম। লোক ও প্রচলিত ধারা বজায় রেখে মিউজিক ডিজাইন করেছেন গোপী দেবনাথ, সহযোগী প্রিয়ম মজুমদার। গানের সুর প্রচলিত ও নাট্যশিক্ষক ইউসুফ হাসান অর্ক-এর কাছ থেকে সংগৃহীত।

ফোক এসেন্স ধরে লাইট ডিজাইন করছেন ওয়াসিম আহমেদ, সহযোগী মুখলেসুর রহমান। সেট ও প্রপস ডিজাইনে তাহাদিল আহমেদ এবং সেট অর্নামেন্ট ও কস্টিউম ডিজাইনে আজমাইন আজাদ কথা। মাস্টার পেইন্টারদের ওরিয়েন্টাল পেইন্টের অনুপ্রেরণায় পোস্টার ও পাবলিকেশন ডিজাইন করেছেন অরূপ বাউল। ম্যাস মিডিয়া অ্যাক্টিভেশনে কাজ করছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’। প্রোডাকশন ম্যানেজমেন্টে আলামিন খন্দকার এবং কোঅর্ডিনেশন ও ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আসিফ চৌধুরী।

নির্দেশক সাইফুল জার্নাল বললেন, ‘এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত—যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ-পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যা-ও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানীর পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাস বা এসেন্সটুকু নিয়ে তা আধুনিক মঞ্চে পুনরায় সৃষ্টি (রিক্রিয়েট) করতে।

টিকেটের মূল্য ৮০০ (শিক্ষার্থী), ১৪০০ (অনলাইন) এবং প্রদর্শনীর ভেন্যুতে ১৫০০ টাকা। যোগাযোগ: থিয়েট্রিক্যাল কোম্পানী, ফোন: ০১৮১৯৯২৯৩৯৭

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise