Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বাংলা একাডেমি

অবসরে যাওয়া সচিবকেই চুক্তিতে চান সংস্কৃতিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১৯:৩১
অবসরে যাওয়া সচিবকেই চুক্তিতে চান সংস্কৃতিমন্ত্রী

গ্রাফিকস: আগামীর সময়

অবসরে যাওয়া বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজাকে আবার এই পদে রাখার জন্য সুপারিশ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ১৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশপত্র পাঠিয়েছেন তিনি।

সেলিম রেজা গত ১০ জুন অবসরোত্তর ছুটিতে গেছেন। তার দু’দিন আগে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। যেখানে একাডেমি পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

সুপারিশপত্রে সেলিম রেজাকে ব্যক্তিগতভাবে চেনেন উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী লিখেছেন, ‘সেলিম রেজা আমার নির্বাচনী এলাকার বাসিন্দা এবং বিশেষ পরিচিত।’

‘বাংলা একাডেমিতে দায়িত্ব পালনকালে সেলিম রেজা প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দায়িত্ব পালনে তার পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা বাংলা একাডেমির কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হয়েছে।’- বললেন সংস্কৃতিমন্ত্রী।

সেলিম রেজার অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলা একাডেমির চলমান কার্যক্রমকে আরও বেগবান করবে। একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে জনমানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন বলেও মন্ত্রীর ভাষ্য।

সরকার যেকোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। কিন্তু সেই নিয়োগ নির্দিষ্ট পদের জন্য ‘অপরিহার্য’ হতে হবে। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি ওই পদে না থাকলে পুরো সেক্টরে জটিলতা তৈরি হবে। তার সমমানের কোনো কর্মকর্তা নেই, যাকে ওই পদে বসানো যায়। এমনকি জুনিয়র কোনো কর্মকর্তাকেও ওই পদের জন্য উপযুক্ত মনে হচ্ছে না। এই ধরনের বিশেষ পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বিএনপি দীর্ঘদিন সরকারের বাইরে ছিল। সে কারণে প্রশাসনে তারা অনেককেই উপযুক্ত মনে করছে না। তারা যাদের উপযুক্ত মনে করছে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। এই নিয়োগ দিতে গিয়ে ক্ষেত্রবিশেষে স্থবিরতা সৃষ্টি হচ্ছে।

সরকারের একজন অতিরিক্ত সচিব আগামীর সময়কে বলেছেন, ‘যারা চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কাজের। কিন্তু অনেকেই কাজের না। তাদের খুঁজে বের করতে না পারলে প্রশাসনে জটিলতা তৈরি হবে।’

জনপ্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, একজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে গেলে নিচের ধাপের পাঁচজন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হন। তখন তাদের মধ্যে হতাশা তৈরি হয়। চুক্তিভিত্তিক নিয়োগ হতেই পারে। কিন্তু তা বাংলা একাডেমির মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও কেন?

ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, গবেষণায় নিয়োজিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি। প্রতিবছর ফেব্রুয়ারি মাস জুড়ে ‘অমর একুশে বইমেলা’ আয়োজন করে থাকে এ প্রতিষ্ঠান। এ ছাড়া বাংলা ভাষার প্রমিত বানানরীতি নির্ধারণ, অভিধান সংকলন এবং মানসম্মত সাহিত্য ও গবেষণামূলক গ্রন্থ প্রকাশও প্রতিষ্ঠানটির অন্যতম কাজ। বাংলা একাডেমির সচিব পদটি উপসচিব মর্যাদার। সরকারের একজন উপসচিবকে এ পদের জন্য নিয়োগ দেওয়া হয়।

বাংলা একাডেমিসচিব পদসংস্কৃতিমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!