আগামীর সময়

সাবেক ডিএমপি কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ডিএমপি কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন, এর পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, হাবিবুর রহমানসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

জানা যায়, সাবেক কমিশনার হাবিবুর বেশ কিছুদিন ধরে দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। অনুসন্ধানাধীন অবস্থায় বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তার বিদেশগমণ রহিত করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।


    শেয়ার করুন: